শিক্ষার বিস্তারে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে-কুলাউড়ায় ড. রাগীব আলী

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৬

শিক্ষার বিস্তারে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে-কুলাউড়ায় ড. রাগীব আলী

স্টাফ রিপোর্টার: বিশিষ্ঠ শিল্পপতি ও দানবীর ড. রাগীব আলী বলেছেন, শিক্ষার বিস্তারে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দেয়া সম্ভব হবে। ২৫ জানুয়ারী সোমবার দুপুরে কুলাউড়ার মনু মডেল কলেজের উদ্যোগে দানবীর রাগীব আলীকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন তিনি। কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নানের সভাপতিত্বে ও কলেজের সভাপতি পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, রাজনগর চা বাগানের ব্যবস্থাপক আমিনুল ইসলাম, মনু মডেল কলেজের প্রভাষক আমিনুল ইসলাম প্রমুখ।

এই সংবাদটি 990 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ