ঢাকা |
প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৬
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের লাখাই উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আরশিয়া আমেনা (৮) নামে ইতালিপ্রবাসী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে নিখোঁজ হওয়ার পর শনিবার সকালে বাড়ির পাশের একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পরিবারের সদস্যদের সঙ্গে উপজেলার পূর্ব রুহিতনশী গ্রামের নানার বাড়িতে বেড়াতে এসেছিল আরশিয়া আমেনা। শুক্রবার রাত প্রায় ৯টার দিকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
শনিবার সকালে বাড়ির পাশের একটি জলাশয়ে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও পরিবারকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আরশিয়ার বলে শনাক্ত করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত জলাশয়ে পড়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও ঘটনাটি নিয়ে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।