রমযান প্রতিদিন (১) রহমতের দুয়ারে দাড়িয়ে।

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, জুন ৯, ২০১৬

রমযান প্রতিদিন (১) রহমতের দুয়ারে দাড়িয়ে।

রমযান প্রতিদিন (১)
রহমতের দুয়ারে দাড়িয়ে।
মু.জুনাইদ আল হাদীঃ-
রমযানকে তিনভাগে বিভক্ত করা হয়েছে। ১ম দশক রহমতের, ২য় দশক মাগফেরাতের, ৩য় বা শেষ ১০ দিন জাহান্নাম থেকে মুক্তির। এখানে এই বিভক্তি নিয়ে প্রশ্ন আসতে পারে আল্লাহর রহমত কি ১০ দিনে সীমাবদ্ধ? এটি কখনো হতে পারেনা। মহান প্রভুর রহমতের ভান্ডার অসীম, সেটি প্রতি মুহুর্তে বান্দার উপর বর্ষিত হয়। আমরা মসজিদে প্রবেশের সময় দোয়া করি “হে আল্লাহ আপনার রহমতের দরজাসমুহ খুলে দাও”। এ ছাড়া প্রতিটি আমলে আমরা মহান মালিকের রহমত প্রত্যাশা করি। মুলত অাল্লাহ পাক মুমিন বান্দাগনের ক্ষমার বাহানা তালাশ করে থাকেন। একটু উসিলা পেলেই ক্ষমার ঘোষনা দিয়ে দেন। এখানে আল্লাহ তায়লা মুমিনদের ক্ষমা করার জন্য তিনটি স্থরে ভাগ করেছেন। ১ম দশকে বিশাল এক জনগোষ্ঠীকে ক্ষমার ঘোষনা দিবেন যাদের পাপের বোঝা অল্পই। ২য় দশকে আরেকদলকে ক্ষমা করে দিবেন যাদের পাপের বোঝা ভারী। শেষ দশকে অবশিষ্ট মুমিনদের ক্ষমার আওতায় নিয়ে এসে সবাইকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষনা দিবেন আল্লাহ। এ ছাড়া আরো একাধিক ব্যংখ্যা রয়েছে। মহান আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন।
একটি হাদীস….যে ব্যক্তি ঈমান ও বিশ্বাসের সাথে রমযানের রোজা রাখবে তার পিছনের সমস্থ গোনাহ মাফ করে দেয়া হবে।

এই সংবাদটি 1223 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ