‎যাত্রী পরিবহনকে কেন্দ্র করে বানিয়াচঙ্গে সিএনজি–টমটম চালকদের সংঘর্ষ

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২৬

‎যাত্রী পরিবহনকে কেন্দ্র করে বানিয়াচঙ্গে সিএনজি–টমটম চালকদের সংঘর্ষ

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।

‎হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামে যাত্রী পরিবহনকে কেন্দ্র করে সিএনজি ও টমটম চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের পর দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সড়কে যাত্রী ওঠানো–নামানোকে কেন্দ্র করে সিএনজি ও টমটম চালকদের মধ্যে প্রথমে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

‎খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে শান্ত করে।

‎বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, যাত্রী পরিবহনকে কেন্দ্র করে সিএনজি ও টমটম চালকদের মধ্যে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

‎স্থানীয় বাসিন্দারা জানান, ওই সড়কে যাত্রী পরিবহন নিয়ে সিএনজি ও টমটম চালকদের মধ্যে মাঝেমধ্যে বিরোধ দেখা দেয়। বিষয়টি স্থায়ীভাবে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন তারা।

এই সংবাদটি 68 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ