মাথিউরা সিনিয়র ফাযিল মাদ্রাসার ছাত্র মারজানকে প্রহারের ঘটনায় অনুতপ্ত শিক্ষক নুরুল ইসলাম

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৮

মাথিউরা সিনিয়র ফাযিল মাদ্রাসার ছাত্র মারজানকে প্রহারের ঘটনায় অনুতপ্ত শিক্ষক নুরুল ইসলাম

প্রেস বিজ্ঞপ্তি: মাথিউরা সিনিয়র ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্র মারজানকে প্রহারের ঘটনায় অনুতপ্ত শিক্ষক নুরুল ইসলাম জিহাদী। রাতেই তিনি মারজানদের বাড়িতে গিয়ে তাকে দেখে আসেন এবং এই ঘটনার জন্য তিনি অনুতপ্ত জানিয়ে বলেন, মারজানকে এভাবে প্রহার করা তার ঠিক হয় নি। আগামীতে এবিষয়ে তিনি সতর্ক থাকবেন। এসময় মাদরাসা কমিটির সদস্যবৃ্ন্দ,মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল আলীম, উপাধ্যক্ষ মাওঃ ছালিক আহমদ ও আরো অন্যান্য উপস্থিত ছিলেন।তবে এখানে গাইড বই না আনার জন্য প্রহার করা হয়েছে বলে যে সংবাদ পরিবেশিত হয়েছে তা আদৌ সত্য নয়।যা মারজানের স্বীকারোক্তি সহ অন্যান্য ছাত্রছাত্রীদের কাছ থেকে জানা যায়। বিষয়টি যেহেতু সমাধান হয়েছে তাই এ বিষয়ে মিডিয়াসহ সকলকে উক্ত ঘঠনা নিয়ে লেখালেখি বা প্রচারণা না করার জন্য মারজানের অভিভাবক ও মাদরাসা কর্তৃপক্ষ সবাইকে অনুরুধ করেছেন।

এই সংবাদটি 870 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ