ঢাকা |
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৫
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা রেলওয়ে স্টেশন দীর্ঘদিন ধরে বন্ধ থাকার ফলে এলাকার সাধারণ জনগণ রেলপথে যাতায়াতে চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের যাতায়াতে মারাত্মক সমস্যা তৈরি হয়েছে। ভাটেরা অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে স্টেশনটি পুনরায় চালুর দাবি জানিয়ে আসছেন।

এ পরিপ্রেক্ষিতে, আজ ভাটেরার কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব ডা. শফিকুর রহমানের নিকট রেলওয়ে স্টেশনটি পুনরায় চালুর আবেদনপত্র তুলে দেওয়া হয়। এই উদ্যোগে উপস্থিত ছিলেন ভাটেরা জামায়াতের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল করিম, ভাটেরা বণিক সমিতির সভাপতি জনাব আকমল হোসেন তালুকদার, সাবেক জামায়াতের সেক্রেটারি জনাব আব্দুল হক খোকন, সদর তালুকদার জনাব সালেহ আহমদ, ভাটেরা যুব কল্যাণের সেক্রেটারি জনাব নজরুল ইসলাম, সহ-সেক্রেটারি জনাব লুৎফুর রহমান, এবং সংগঠনের অন্যান্য সক্রিয় সদস্যরা, যার মধ্যে ছিলেন বাবেল তালুকদার ও রাশেদ তালুকদার।
এলাকাবাসীর পক্ষ থেকে আবেদনকারীরা রেলওয়ে স্টেশনটি পুনরায় চালু করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, এটি চালু হলে ভাটেরা ও আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান, যাতে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
ভাটেরাবাসী আশা প্রকাশ করছে, তাদের এই ন্যায্য দাবি বাস্তবায়িত হলে তারা রেল যোগাযোগের সুবিধা পুনরায় উপভোগ করতে পারবেন, যা স্থানীয় অর্থনীতি ও জীবনমানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।