বড়লেখা উপজেলা বিএনপির উদ্যোগে বন্যার্ত ৩০০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০১৭

বড়লেখা উপজেলা বিএনপির উদ্যোগে বন্যার্ত ৩০০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ

বড়লেখা উপজেলা বিএনপির উদ্যোগে ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের ১নং ও ২ং ওয়ার্ডের বন্যার্ত ৩০০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৩ জুলাই ) বেলা ৩ ঘটিকার সময় স্থানীয় ইটাউরি -দৌলতপুর বাজারে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ সভাপতি নাছির উদ্দিন আহমদ মিঠু,

বিশেষ অতিথি ছিলেন- থানা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু,

উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নিজবাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাল উদ্দিন,

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস শহীদ খান, ইউনিয়ন বিএনপির সভাপতি জামিল আহমদ , সেক্রেটারী মিছবাউল হক মিনু , সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন,ইউনিয়ন যুবদল সভাপতি নজরুল ইসলাম প্রমুখ । বিজ্ঞপ্তি

এই সংবাদটি 531 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ