ঢাকা |
প্রকাশিত: ২:৪০ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৬
বড়লেখা প্রতিনিধিঃ
জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপিকে সভাপতি ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিনকে সাধারণ সম্পাদক করে বড়লেখা উপজেলা আওয়ামী লীগের ৬৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অনুমোদন দিয়েছেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি ও সাধারণ সম্পাদক নেছার আহমদ।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রি-বার্ষিক সম্মেলনরে মাধ্যমে সভাপতি পদে মো. শাহাব উদ্দিন এমপি, সহ-সভাপতি পদে ডা. প্রণয় কুমার দে, মো. নিমার আলী, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ উদ্দিন, এনাম উদ্দিন (বর্ণি), অধ্যাপক বিধান চন্দ্র দাস, ফাইয়াজ আলী ও বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম তখন আলী, সাধারণ সম্পাদক পদে মো. আনোয়ার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম সুন্দর, উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন ও বিবেকানন্দ দাস নান্টু এবং সাংগঠনিক সম্পাদক পদে কামরান চৌধুরী, সোয়েব আহমদ, আব্দুল লতিফ নির্বাচিত হন। পরবর্তীতে বাকী সম্পাদকীয় পদসহ সদস্য পদ পূরণ করা হয়। এতে আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গোপাল দত্ত বাবলু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. নিয়াজ উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পানু লাল দে, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কবিরুজ্জামান চৌধুরী কবির, দপ্তর সম্পাদক পদে জেহিন সিদ্দিকী, ধর্ম বিষয়ক সম্পাদক পদে আব্দুল মতিন (কমিশনার), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে তাজ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে জহুরুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে আলী আহমদ চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক পদে শাহিদা আক্তার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, যুব ও ক্রীড়া সম্পাদক পদে এনাম উদ্দিন (চেয়ারম্যান), শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক পদে মাতাব উদ্দিন, শ্রম সম্পাদক পদে আশরাফ মুহিত, সাংস্কৃতিক সম্পাদক পদে ইয়াছিন আলী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদে আব্দুল লতিফ (লতু), সহ দপ্তর সম্পাদক পদে হিফজুর রহমান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নজব উদ্দিন এবং কোষাধ্যক্ষ পদে ছয়দুল হোসেন দায়িত্ব লাভ করেছেন। এছাড়া সদস্য পদে ৩৩ জনের নাম অনুমোদন দিয়েছেন জেলা কমিটি।
মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি ও সাধারণ সম্পাদক নেছার আহমদ কমিটি অনুমোদনের সত্যতা নিশ্চিত করেছেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।