ঢাকা |
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৬
বিশেষ প্রতিনিধি : বড়লেখায় গ্রামের সহজ-সরল এক মহিলাকে ধর্মের মা ডেকে অসুখ সারানোর নামে ৪ তোলা স্বর্ণ নিয়ে উধাও হয়ে গেছে মামুন নামের কথিত তান্ত্রিক সাধক এক সাপুড়ে। প্রতারণার শিকার সালিমা বেগম এলাকার লোকজনের কাছে প্রতারক সাপুড়ের ঘটনাটি বললে বিষয়টি বিভিন্ন মহলে জানাজানি হয়। ২৬ জুন উপজেলার তালিমপুর ইউনিয়নের তালিমপুর গ্রামের গিয়াস উদ্দিনের বাড়িতে এ ঘটনাটি ঘটে।
সূত্র জানায়, ২৫ জুন উপজেলার তালিমপুর গ্রামের গিয়াস উদ্দিনের বাড়ি থেকে সাপুড়ে মামুন কয়েকটি বিষাক্ত সাপ ধরে। পরদিন সে পুনরায় গিয়াস উদ্দিনের বাড়িতে গিয়ে গৃহকত্রী সালিমা বেগমকে ধর্মের মা ডেকে তার শরীরে বিভিন্ন কঠিন রোগ রয়েছে বলে জানায়। নিজেকে বড় তান্ত্রিক সাধক দাবি করে সাপুড়ে মামুন অসুখ সারানোর অনুমতি চায়। সরল বিশ্বাসে সালিমা বেগম ও তার স্বামী মামুনকে দিয়ে চিকিৎসা করাতে রাজি হন।
তখন সাপুড়ে মামুন জানায়, এ কঠিন রোগ সারাতে ৪ ভরি স্বর্ণ জোগাড় করতে হবে। কম কিংবা বেশি হলে হবে না। সাপুড়ের কথায় গৃহকর্তা ৪ ভরি স্বর্ণ যোগাড় করলে প্রতারক মামুন তাদের চোঁখ বন্ধ করতে বলে। এ সময় সে স্বর্ণগুলো একটি সাপের সাথে হাঁড়ির ভেতর বেঁধে রাখে। চোঁখ খোলার পর প্রতারক মামুন গৃহকর্তা ও গৃহকত্রীকে হাঁড়িটি ঘরের ভেতর রাখতে বলে। হাঁড়িটি ঘরে রাখার পর সাপুড়ে মামুন পরদিন হাঁড়ি থেকে সাপ বের করে দেবে ও স্বর্ণগুলো গৃহকর্তার হাতে তুলে দেওয়ার কথা বলে চলে যায়।
২৭ জুন সোমবার রাত পর্যন্ত সে ফিরে না আসায় সাপুড়ে মামুনকে ফোন দেয়া হলে সে তাদেরকে জানায়, সাপটি রাগ করেছে। সে আসলে তাকে মেরে ফেলবে। তাই তাড়াতাড়ি সাপ ছেড়ে দেওয়ার কথা বলে। তার কথায় গিয়াস উদ্দিন ও তার স্ত্রী ঘর থেকে হাঁড়ি বের করে সাপটি ছেড়ে দেন। এরপর তারা স্বর্ণের সাথে বেঁধে রাখা পুঁটলি খুলে দেখেন তাতে স্বর্ণ নেই। স্বর্ণের বদলে রয়েছে পাথর। এরপর নিশ্চিত হন তারা প্রতারণার শিকার হয়েছেন।
গৃহবধূ সালিমা বেগম জানান, আমাকে ধর্মের মা ডাকায় আমি সরল বিশ্বাসে স্বর্ণ দিয়ে দিই। আমরা যখন চোঁখ বন্ধ রাখি তখন কৌশলে সে স্বর্ণগুলো সরিয়ে নেয়। তার দেয়া মোবাইল ফোন নম্বরে ফোন করলে সে রিসিভ করে না।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।