বড়লেখায় সর্প দংসনে মৃত মহিলার লাশ জীবিত করতে ঝাড়ফুক: উৎসুক হাজার হাজার মানুষের ভীড়

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০১৮

বড়লেখায় সর্প দংসনে মৃত মহিলার লাশ জীবিত করতে ঝাড়ফুক: উৎসুক হাজার হাজার মানুষের ভীড়

মৌলভীবাজার জেলার বড়লেখায় সর্প দংসনে মৃত মহিলার লাশ জীবিত করতে ঝাড়ফুক চলছে। ওঝা কর্তৃক ঝাড়ফুক ও তন্ত্র মন্ত্রের মাধ্যমে মৃতকে জীবিত করার প্রক্রিয়া দেখতে উৎসুক হাজার হাজার মানুষ ভীড় করছেন।
বড়লেখা থেকে মোস্তফা উদ্দিন জানান উপজেলার দাসের বাজার ইউনিয়নের সুনামপুর গ্রামের মনু দাসের মেয়ে শিবানী রাণী দাস (২৫) ৫ আগষ্ট রোববার রাত আনুমানিক ১০টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে বাথরুমে যাওয়ার সময় মুখ লাল চিকন একটি সাপ তাকে দংশন করে। সাথে সাথে তাকে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হলে ডাক্তার তাকে একটি ইনজেকশন পুস করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এজি ওসমানী মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে সারা রাত চিকিৎসাধীন অবস্থায় থেকে পরদিন সোমবার সকাল ১০টায় শিবানী রাণী দাসের মৃত্যু ঘটে। শিবানী সিলেট এমসি কলেজের মাস্টার্সের ছাত্রী এবং স্থানীয় একটি বেসরকারি স্কুলে শিক্ষকতাও করতেন।

লাশ বাড়ীতে নিয়ে আ্সার পর শেষ কৃত্যের পরিবর্তে জীবিত করার মানসে একদল ওঝা খবর পেয়ে তাকে ঝাড়ফুক শুরু করেন। মঙ্গলবার রাত ১০.৪২ মিনিট এ রিপোর্ট লেখা পর্যন্ত তার ওঝা কর্তৃক ঝাড়ফুক চলছে। এ খবর পুরো উপজেলা জুড়ে ছড়িয়ে পড়লে হাজার হাজার উৎসুক জনতা মনু দাসের বাড়ীতে ভীড় জমান। প্রায় দু’দিন যাবত ঝাড়ফুক চলাকালীন সময়ে মনু দাসের বাড়ীর পাশে চা স্টল , ও পান সিগারেটের দোকান ও বসেছে বলে জানা গেছে। এ পর্যন্ত শিবানী রাণী দাসের জীবিত হওয়ার কোন লক্ষণ দেখা যায়নি। ওঝা উস্তার আলীর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্ঠা করা হলে ফোন রিসিভ করেননি। । জানা যায় ওঝার বাড়ী বালাগঞ্জ উপজেলায় । তবে দর্শকরা জানান আগামীকাল সকাল পর্যন্ত শিবানী’র জীবিত হওয়ার লক্ষণ দেখা যাবে বলে ওঝা উস্তার আলী জানিয়েছেন।

এই সংবাদটি 1324 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ