ঢাকা |
প্রকাশিত: ৯:২৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৬
বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার ইয়াকুবনগর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল লতিফ বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে শুক্রবার বাদজুম্মা স্থানীয় ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা শেষে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ঈদগাহ মাঠে জানাজা পূর্বে মরহুমের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন-জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা কমাণ্ডার সিরাজ উদ্দিন, থানা অফিসার ইনচার্জ শহিদুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান প্রমুখ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।