ঢাকা |
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৬
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় সিআইডি পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) পরিচয়দানকারী এক ভুয়া এএসপিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম সাজু মিয়া (২৫)। সে রংপুর জেলার কাউনিয়া উপজেলার আব্দুল আউয়ালের পুত্র। বড়লেখা থানা পুলিশ ৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাধবকুন্ড জলপ্রপাত এলাকার হোটেল গ্রীন ভ্যালী থেকে সাজু মিয়াকে গ্রপ্তার করে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাজু মিয়া ৩১ অক্টোবর সোমবার রাতে মাধবকুন্ড জলপ্রপাত এলাকার হোটেল গ্রীন ভ্যালীতে রুম ভাড়া নেয়। এর পরদিন মঙ্গলবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত পর্যটন এলাকার বিভিন্ন খাদ্যপণ্যের প্রতিষ্ঠানসহ মানুষের কাছে সে সিআইডি পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) পরিচয় দিয়ে আসছিলো। এছাড়া এএসপি পরিচয়ে বিভিন্ন খাদ্যপণ্যের প্রতিষ্ঠান থেকে সে টাকা ছাড়া বাকিতে খাবার গ্রহণ করে। তার কথাবার্তা ও চলাফেরায় স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ শুক্রবার সন্ধ্যায় মাধবকুন্ডে পৌঁছে সাজু মিয়াকে গ্রেপ্তার করে। এসময় ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আকবর হোসেন ভুয়া এএসপি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সে মূলত প্রতারক। এএসপি পরিচয় দিয়ে মাধবকুন্ড পর্যটন এলাকায় মানুষ ও ব্যবসায়ীদের সাথে সে প্রতারণা করে আসছিলো। পুলিশের জিজ্ঞাসাবাদে সে প্রতারণার বিষয়টি স্বীকার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।