বড়লেখায় ভাতিজার দায়ের কোপে চাচা খুন

প্রকাশিত: ৯:০৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৬

বড়লেখায় ভাতিজার দায়ের কোপে চাচা খুন

বড়লেখায় এক সপ্তাহের ব্যবধানে ফের খুনের ঘটনা ঘটেছে। এবার ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। ১৪ অক্টোবর শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে বড়লেখা সদর ইউনিয়নের কেছরীগুল গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে বড়লেখা সদর ইউনিয়নের কেছরীগুল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুমন আহমদ (২৮) এর হাতে একই গ্রামের মনাই মিয়ার ছেলে আসুক উদ্দিন (৩৮) খুন হয়। প্রত্যেক্ষদর্শীরা আহত অবস্থায় আসুক উদ্দিনকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই ঘাতক ভাজিতা সুমন আহমদ পালিয়ে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি । মামলার প্রস্তুতি চলছে বলে খুনের ঘটনার তথ্য দিয়ে সত্যতা  নিশ্চিত করেছেন এস. আই  ইয়াকুব।

 

এই সংবাদটি 506 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ