বড়লেখায় বিজিবির অভিযানে বাঁশভর্তি পিকআপ আটক

প্রকাশিত: ৮:৪৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৬

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় রিজার্ভ ফরেস্ট থেকে পাচারকালে বিজিবি’র টহল দল মুলিবাশ ভর্তি একটি পিকআপ ভ্যান জব্দ করেছে। এসময় পিকআপের চালকসহ পাচারকারীরা পালিয়ে যায়।

রোববার (১১ নভেম্বর) ভোরে গোপণ সংবাদের ভিত্তিতে জুড়ী বিওপি’র টহল কমান্ডার নায়েক আব্দুস সাত্তারের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে দক্ষিণভাগ ইউপির জামকান্দি এলাকা থেকে সহ¯্রাধিক মুলিবাঁশ ভর্তি নম্বর প্লেটবিহীন একটি পিকআপ ভ্যান জব্দ করেন। এসময় পিকআপ ভ্যানের চালক ও চোরাকারবারীরা পালিয়ে যায়।

বিজিবি’র ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নিয়ামুল কবীর জানান, জব্দকৃত মুলিবাঁশসহ পিকআপ ভ্যান গাজীপুর বনবিটে জমা দেয়া হয়েছে। যার সিজার মূল্য সাড়ে ১৮ লাখ টাকা। এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে।

চোরাকারবারীরা দীর্ঘদিন ধরে বড়লেখা উপজেলার রিজার্ভ ফরেস্ট এলাকা থেকে মুলিবাঁশ পাচার করছিল।

এই সংবাদটি 432 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ