ঢাকা |
প্রকাশিত: ৩:২৭ পূর্বাহ্ণ, মে ১, ২০২১
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় তুচ্ছ বিষয়কে কেন্দ্রকরে চাচাতো ভাইয়ের হামলায় আহত আব্দুল হাছিব (৫০) নামে এক ব্যক্তি হাস্পাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত আব্দুল হাছিব উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির চোয়ারকান্দি গ্রামের মৃত জাহির উদ্দিনের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির চোয়ারকান্দি গ্রামের বাসিন্দা আব্দুল হাছিবের স্ত্রীর কাছ থেকে চাচাতো ভাই জব্বার মিয়ার স্ত্রী রুবি বেগম সম্প্রতি চা-পাতা ধার নেন। বৃহস্পতিবার বিকেলে আব্দুল হাছিবের মেয়ে ফাতিমা বেগম চাচি রুবি বেগমের কাছে পাওনা চা-পাতা চাইতে গেলে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।
এসময় আব্দুল হাছিবের সঙ্গে চাচাতো ভাই জব্বার মিয়ার ঝগড়া শুরু হয়। একপর্যায়ে জব্বার মিয়া কাঠের টুকরো দিয়ে হাছিবের মাথায় সজোরে আঘাত করেন। এতে হাছিবের নাক-মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা হাছিবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে একটি বেসরকারি হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি মারা যান।
এ ব্যাপারে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে, আব্দুল হাছিবের মৃত্যুর খবর পেয়ে পরিবারসহ গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত জব্বার মিয়া।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।