ইউপি নির্বাচন : প্রার্থীরা মসজিদে মুসল্লীদের কাছে ভোট প্রার্থনা করছেন

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৬

ইউপি নির্বাচন : প্রার্থীরা মসজিদে মুসল্লীদের কাছে ভোট প্রার্থনা করছেন

বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় ৩১ মার্চ অনুষ্ঠিতব্য প্রথমবারের মত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে জমজমাট প্রচারণা চলছে। প্রতীক বরদ্দের পর থেকে প্রার্থীরা জোরে সুরে প্রচারণা চালাচ্ছেন। সর্বত্র ছেয়ে গেছে পোষ্টার লিফলেট । সৎ যোগ্য প্রার্থী দেখে ভোটারদের আমানত যথাস্থানে প্রদানের আহবান জানিয়ে বড়লেখার অধিকাংশ মসজিদে শুক্রবার বাদ জুম্মা মুসল্লীদের উদ্দেশ্যে প্রার্থীরা ভোট প্রার্থনা লক্ষ্য করা গেছে। দৌলতপুর থেকে সংবাদদাতা জানান – দৌলতপুর মসজিদে বাদ জুম্মা নিজবাহাদুরপুর ইউনিয়নের আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ময়নুল হক মাষ্টার (নৌকা ) প্রতীকে ও ২ং ওয়ার্ডের মেম্বার প্রার্থী এমরান হোসেন বাবু (ফ্যান) প্রতীকে ভোট প্রদানের অনুরোধ জানান। সরেজমীন নিজবাহাদুরপুর ইউনিয়ন ঘুরে আমাদের প্রতিনিধি জানান এখানে সাবেক ইউ/পি চেয়ারম্যান বিএনপি সমর্থিত প্রার্থী আলাল উদ্দিন আলাল (ধানের শীষ ) ও আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ময়নুল হক মাষ্টার ( নৌকা) প্রতীকে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

 

এই সংবাদটি 639 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ