ঢাকা |
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৬
বিশেষ প্রতিনিধি: বড়লেখা উপজেলায় ছেলের হাতে মায়ের খুনের অভিযোগ উঠেছে। নিহত আজিজুর নেছা (৫৫) উপজেলার দক্ষিণ শাহবাজপুর গ্রামের মৃত তৈয়ব আলীর স্ত্রী। ১৩ মার্চ রোববার সন্ধ্যা ৭টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ছেলে তাজুল ইসলামের স্ত্রীর সঙ্গে আজিজুর নেছার কথা কাটাকাটি হয়। এর জেরে শনিবার দিনগত রাতে তাজুল ইসলাম ও তার স্ত্রী দেশীয় অস্ত্র দিয়ে আজিজুর নেছাকে কুপিয়ে জখম করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, তাজুল ইসলামকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।