বড়লেখায় চেয়ারম্যান প্রার্থীর ৩ মাদকসেবী কর্মী আটক

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৬

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় ৩ মাদকসেবীকে পুলিশে তুলে দিয়েছে এলাকাবাসী। শুক্রবার গভীর রাতে মাদক সেবন করে এক চেয়ারম্যান পদপ্রার্থীকে গালিগালাজ এবং হুমকি দেয়ায় এলাকাবাসী তাদের আটক করে পুলিশে দেন। আটককৃতরা হলেন, দক্ষিণভাগের নুনু মিয়ার পুত্র রুবেল আহমদ (২৮), আব্দুল মান্নানের পুত্র কাওছার হামিদ শুকুর (২৫) ও কুটু মিয়ার পুত্র রুবেল মিয়া (২৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (দঃ) ইউনিয়নের ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজির উদ্দিনের কর্মী রুবেল, শুকুর ও রুবেল শুক্রবার গভীর রাতে মাদক সেবন করে নেশাগ্রস্থ হয়ে প্রতিপক্ষ প্রার্থী মহি উদ্দিন আহমেদ আদনানকে গালিগালাজ করছিলেন। এসময় উত্তেজনা সৃষ্টি হলে এলাকার সচেতন মানুষ তাদের আটক করে পুলিশে তুলে দেন।
বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান জানান, ৩ জনকে আটক করা হয়েছে। তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি 542 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ