বড়লেখায় চা শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৬

বড়লেখায় চা শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি : বড়লেখায় চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসুচীর আওতায় উপজেলার ১১ চা বাগানের ৬৪০ চা শ্রমিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ২ ঁজুলাই শনিবার প্রধান অতিথি হিসেবে উপজেলার শাবাজপুর চা বাগানের ১৯২ চা শ্রমিক পরিবারের মধ্যে প্যাকেটজাত খাদ্য সামগ্রী বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি। ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান সাহাব উদ্দিনের পরিচালনায় চা বাগান প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান, শাবাজপুর চা বাগানের উপ মহা-ব্যবস্থাপক মোহাম্মদ আলী, ইউনিয়ন আ’লীগের সভাপতি খন্দকার আজিজুর রহমান, ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ প্রমুখ। এ কর্মসুচীর আওতায় প্রতিটি চা শ্রমিক পরিবারের মাঝে ৪৫ কেজি চাল, ১৫ কেজি করে আটা ও আলু, ৬ কেজি করে মসুর ডাল ও সয়াবিন তৈল, ৬টি সাবান, ১টি করে শাড়ী ও লুঙ্গি প্রদান করা হয়।

এই সংবাদটি 502 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ