বড়লেখায় একরাতে তিন দোকানে চুরি

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০১৬

বিশেষ প্রতিনিধি : বড়লেখা পৌর শহরে হাজীগঞ্জ বাজারে এক রাতে মোবাইল ফোনের দোকানসহ তিন দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোর চক্র টাকাসহ তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। রোববার রাতের যে কোন সময় দুর্ধর্ষ এ চুরির ঘটনা ঘটে।
থানা পুলিশ ও ¯’ানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে বড়লেখা পৌরসভার ডাকবাংলো মসজিদ এলাকায় নিশাত টেলিকমের টিনের চাল কেটে চোররা ভিতরে প্রবেশ করে। চোরের দল বিভিন্ন ব্র্যান্ডের দামি ১৭টি মোবাইল ফোন, ১টি পাওয়ার ব্যাংক, ১৮ হাজার টাকার ১টি বায়োমেট্রিক ট্যাব, আট হাজার টাকার মেমোরি কার্ড, ২৫ হাজার টাকার রিচার্জ কার্ড, ৩৫ হাজার টাকাসহ তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
নিশাত টেলিকমের মালিক খায়রুল ইসলাম জানান, ১১ জুলাই সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দোকান খুলে মালামাল এলোমেলো দেখতে পান। পরে চুরির বিষয়টি নিশ্চিত হন। একইভাবে পাশের দোকান উত্তম অ্যালুমনিয়াম ষ্টোর থেকে নগদ ২৫ হাজার টাকা এবং ইত্যাদি স্টোর থেকে ৭ হাজার টাকা নিয়ে গেছে চোররা। বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির“জ্জামান জানান, ‘চুরির খবর পেয়ে পুলিশ ঘটনা¯’ল পরিদর্শন করেছে। চুরির ঘটনায় বিকেল পর্যন্ত থানায় মামলা হয়নি, তবে প্র¯‘তি চলছে।’

সময়চিত্র/ ১৩ জুলাই/ ১৬

এই সংবাদটি 549 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ