বড়লেখায় অটোরিকশা পুড়ে লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৬

বিশেষ প্রতিনিধি : বড়লেখা উপজলোর মুড়াউলে ৯ মার্চ রাতে একটি সিএনজি চালিত অটোরিকশা পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ধারনা করা হচ্ছে ব্যাটারী থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে।
জানা গেছে, গ্রামের আনোয়ার উদ্দিন কবিরাজের বাড়িতে রোগী নিয়ে যাতায়াতকারী অটোরিকশার চালক রাতে গ্যারেজে রেখে যান। গভীর রাতে তাতে আগুন লাগলে অটোরিকশাটির ব্যাপক অংশ পুড়ে যায়। আশপাশের লোকজন দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও লক্ষাধিক টাকার ক্ষতি হয়।

এই সংবাদটি 584 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ