ঢাকা |
প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৬
স্টাফ রিপোর্টার:
বড়লেখার ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল শুক্রবার জুড়ী উপজেলা সদরে শারীরিকভাবে লাঞ্চিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ খবর ছড়িয়ে পড়লে রাতেই এ শিক্ষকের পুর্ববর্তী কর্মস্থল সাগরনাল উচ্চ বিদ্যালয়ের শতাধিক প্রাক্তন ছাত্র কলাবাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। বড়লেখা উপজেলা শিক্ষক সমিতি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।
জানা গেছে, জুড়ী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে আবেদন করেন বড়লেখার ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল। স্কুল কর্তৃপক্ষ ১৮ মার্চ (শুক্রবার) নিয়োগ পরীক্ষার দিন নির্ধারন করে। তিনিসহ তিন প্রার্থী স্বাক্ষাতকারপত্র পাননি। এ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাসকে স্কুল কর্তৃপক্ষ নিয়োগ দিতে গোপন নিয়োগ পরীক্ষার আয়োজন করছে এমন অভিযোগ এনে আব্দুল জলিলসহ তিন প্রার্থী ১৬ মার্চ মৌলভীবাজার যুগ্ন জজ আদালতে নিয়োগ কার্যক্রমের স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন। আদালত এ দিন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ নিয়োগ কমিটিকে কারণ দশানোর নোটিশ জারি করেন। কিন্তু স্কুল কর্তৃপক্ষ পুর্ব নির্ধারিত শুক্রবার (সাপ্তাহিক বন্দের দিনে) নিয়োগ পরীক্ষার আয়োজন করে।
হামলার শিকার আব্দুল জলিল জানান, শুক্রবার জুড়ী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা ছিলো। আমিও একজন প্রার্থী ছিলাম কিন্তু আমাকে ইন্টারভিউ কার্ড না দেয়ায় আমি আদালতের শরনাপন্ন হই। নিয়োগ পরীক্ষা শুরুর পূর্বে পরীক্ষা নিতে আসা কিছু শিক্ষক (ডিজি প্রতিনিধিসহ) ও ব্যক্তি আমাকে খোজ করে স্কুলে নিয়ে যান। জোর করে আমাকে পরীক্ষায় অংশগ্রহনে বাধ্য করার চেষ্টা করেন। একটি স্ট্যাম্পে স্বাক্ষর নেন। সেখানে বহিরাগত সন্ত্রাসী দ্বারা আমাকে শারিরিকভাবে লাঞ্ছিত করা হয়। আমার গায়ের পোষাক ছিড়ে ফেলা হয়। এ সময় জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
কিশোর রায় চৌধুরী মনি জানান, নিয়োগ পরীক্ষায় অন্যান্য প্রার্থীদের মতো আব্দুল জলিলও এসেছিলেন। একপর্যায়ে তিনি পালিয়ে যাচ্ছিলেন। তখন লোকজন তাকে ধরে এনে আবার পরীক্ষা গ্রহণকারীদের হাতে তুলে দেন, তবে কোন প্রকার লাঞ্চনার ঘটনা ঘটেনি।
প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারী ফখরুল ইসলামসহ একাধিক শিক্ষার্ত্রী জানান, জুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে দুর্বৃত্তরা জলিল স্যারের উপর হামলা চালিয়েছে। আমাদের শিক্ষকের উপর অন্যায়ভাবে হামলার প্রতিবাদে আমারা বিক্ষোভ মিছিল করেছি এবং আমরা দোষীদের শাস্তি দাবী করছি। মিছিলে মনসুর আলী, আব্দুস শুকুর, শামস উদ্দিন রুবেল, মতিউর রহমান মুকুল, রোমানুর রশিদ, শাহাব উদ্দিনসহ শতাধিক প্রাক্তন ছাত্র অংশ নেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।