বড়লখায় সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০

বড়লখায় সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

বড়লেখা উপজেলার কবিরা গ্রামের মাসুম আহমদ নামের এক কিশোর সড়ক দুর্ঘটনায় নিহতের খবর পাওয়া গেছে। ৬ সেপ্টেম্বর রবিবার বেলা ২ ঘটিকার দিকে শাহবাজপুর -বড়লেখা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মোটর সাইকেল নিয়ে বড়লেখা যাওয়ার পথে ধাক্কা খেয়ে মাসুম (২০) আহত হলে তাকে সিলেট একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। অদ্য ৭ সেপ্টেম্বর বেলা ১১.৩০ ঘটিকার সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে কবিরা গ্রামের মুতিবুল মিয়ার ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

এই সংবাদটি 864 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ