বিয়ানীবাজার প্রেসক্লাব সভাপতির মাতার ইন্তেকাল: সময়চিত্র পরিবারের শোক

প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৭

বিয়ানীবাজার প্রেসক্লাব সভাপতির মাতার ইন্তেকাল: সময়চিত্র পরিবারের শোক

স্টাফ রিপোর্টার : বিয়ানীবাজার প্রেসক্লাব সভাপতি ও দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানের মাতা মেহেরুন নেছা (৭২) ৮ ডিসেম্বর শুক্রবার রাত ৮.২৪ মিনিটের সময় শ্রীধরা গ্রামের বাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি — রাজিউন। মরহুমার নামাজের জানানা ৯ ডিসেম্বর শনিবার সকাল ১১ ঘটিকার সময় শ্রীধরা – নবাং শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। তাঁর জানাযায় বিয়ানীবাজারের জনপ্রতিনিধি,শিক্ষক , সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভূগছিলেন। মৃত্যুকালে দুই পুত্র ও এক কন্যাসহ নাতি নাতনী রেখে গেছেন। মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সময়চিত্র সম্পাদক এম. ফয়জুল হক শিমুল, স্টাফ রিপোর্টার ইমরান হোসেন আলম, মিছবাহ উদ্দিন প্রমুখ।

 

এই সংবাদটি 1162 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ