বিয়ানীবাজার পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসাবে গড়ে তোলা হবে–মেয়র প্রার্থী আব্দুস শুক্কুর

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৭

বিয়ানীবাজার পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসাবে গড়ে তোলা হবে–মেয়র প্রার্থী আব্দুস শুক্কুর

স্টাফ রিপোর্টারঃ

আসন্ন বিয়ানীবাজার পৌর নির্বাচনে বিজয়ী হলে বিয়ানীবাজার পৌর শহরকে একটি মডেল পৌরসভা হিসাবে গঠন করা হবে। পৌরসভা গঠনের পর থেকে নির্বাচন না হওয়ায় পৌরবাসী বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত, তিনি নির্বাচিত হলে জনগনের শাসক না হয়ে সেবক হবেন।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিয়ানীবাজার পৌর শহরের  একটি রেষ্টুরেন্টে মেয়র প্রার্থী আব্দুস শুক্কুর এস্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন সংবাদকর্মীদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি জানান, পরিচ্ছন্ন শহর গড়তে তিনি কোনো কার্পন্য করবেন না, পরিচ্ছন্ন শহরের পাশাপাশি অপরিকল্পিত (জলাবদ্ধতা,ড্রেনেজ) কাজগুলো পরিকল্পনা অনুযায়ী করা হবে যাতে নগরবাসী সর্বোচ্চ সুবিধা পায়।

তিনি জানান, বিয়ানীবাজারে একটি বিনোদনকেন্দ্র স্থাপন করার সর্বোচ্চ করার পাশাপাশি, সাংস্কৃতিক অঙ্গনকে আরো বেশী সাজানো হবে।

তিনি একটি অবাধ, সুষ্টু নির্বাচনের লক্ষ্যে সবার একান্ত সহযোগীতা কামনা করেন।

এই সংবাদটি 462 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ