ঢাকা |
প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৬
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ‘ডেভিল হান্ট ফেজ–২’ এর বিশেষ অভিযান চালিয়ে বাহুবল উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নীহার রঞ্জন দেবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে,শনিবার (৪ জানুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় সদর ইউনিয়নের বাহুবল গ্রামে নিজ বাড়ি থেকে নীহার রঞ্জন দেবকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নীহার রঞ্জন দেব (৫৫) ওই গ্রামের নেপাল চন্দ্র দেবের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা(ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “অপরাধ দমন ও এলাকার সার্বিক আইন–শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে নিয়মিতভাবে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউই আইনের ঊর্ধ্বে নয়-অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।