ঢাকা |
প্রকাশিত: ৮:২২ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০১৭
বাল্যবিয়ে মুক্ত ঘোষণার চার মাসের মাথায় হবিগঞ্জ শহরতলীতে বাল্যবিয়ের অভিযোগ পাওয়া গেছে।
রোববার সকালে গোপনে এ বিয়ে সম্পন্ন হয়।
তবে বিকালে বিষয়টি জানাজানির পর ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনে হুলস্থুল পড়ে যায়।
সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আক্তার হোসেন জানান, ইউনিয়নের তেঘরিয়া গ্রামের বাসিন্দা আব্দুল হেকিমের মেয়ে জেকে অ্যান্ড এইচকে হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী এনি আক্তারকে (১৪) রোববার সকাল ৭টার দিকে একই গ্রামের মো. রফিক মিয়ার ছেলে ব্যবসায়ী নোমান মিয়ার সঙ্গে বিয়ে দেয়া হয়। এজন্য তারা মেয়ের কোনো জন্মনিবন্ধন নেয়নি।
এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান এই ইউপি সদস্য।
তবে ঘটনাস্থল পরিদর্শন শেষে সদর উপজেলা নির্বাহী অফিসার এটিএম আজহারুল ইসলাম জানান, মেয়ে, কাজী ও এলাকার লোকজনের সঙ্গে কথা হয়েছে। সবাই বলেছে এখানে কোনো বিয়ে হয়নি।
তিনি আরও জানান, সেখানে বিয়ে নয়, সকালে একটি সালিশ বৈঠক বসেছিল। এরপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।