ঢাকা |
প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আদালতে আসামি নেওয়ার পথে পুলিশের একটি ভ্যান উল্টে সড়কের পাশে খাদে পড়ে ছয়জন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার সুবিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বানিয়াচং থানা থেকে কয়েকজন আসামিকে হবিগঞ্জ আদালতে নেওয়া হচ্ছিল। পথে সুবিদপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি খাদে পড়ে যায়। এতে ভ্যানে থাকা তিন পুলিশ সদস্য ও তিন আসামি আহত হন।
আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত এক নারী আসামিকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান, দুর্ঘটনার কারণ তদন্তে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।