বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৭

বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

ওমর ফারুক নাঈম, মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দুর্গম সীমান্ত এলাকা থেকে একটি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকাল তিনটায় বাংলাদেশ-ভারত সীমান্তের তারকাটা বেড়া থেকে বংলাদেশের প্রায় ৩০০ ফুট অভ্যন্তরে উপজেলার পাথারিয়া সীমান্তের মাধবছড়া বিটের মোকামহান্ডর নামকস্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, হত্যার পর লাশটি ভারত থেকে এনে মোকামহান্ডর এলাকায় ফেলে যাওয়া হয়েছে।

বড়লেখা থানার এসআই দেবাশীষ সূত্রধর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত বলেন, মোকামহান্ডর এলাকাটি খুবই দুর্গম। এলাকাটিতে বন বিভাগের বাঁশ, বেত, মুর্তা ও রেমা আছে। শুক্রবার রেমা আনতে গিয়ে এক যুবক লাশটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। লাশটি প্রায় কংকাল হয়ে গেছে। লিঙ্গ বা বয়স কিছুই সনাক্ত করা সম্ভব হচ্ছে না। ঘটনাস্থলে লাশের কাছে একটি বাঁশ ও কিছু বেত পাওয়া এবং ভারতীয় দিক থেকে ঘটনাস্থলে লোকজন আসার চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে লাশটি হয়তো ভারত থেকে এনে ফেলে যাওয়া হয়েছে। লাশটি অন্তত দেড় মাস আগের হবে।

এই সংবাদটি 478 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ