ঢাকা |
প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০১৭
মৌলভীবাজার শ্রীমঙ্গল প্রতিনিধি।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গনে শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩২ তম আভির্ভাব তিথি ও শুভ দোল পূর্ণিমা উৎসবে,
বাংলাদেশের প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন,বাংলাদেশ এখন সম্পুর্ণ রুপে একটি ধর্মনিরেপেক্ষ রাষ্ট্র। স্বাধীনতার পর কিছুদিন সেটার বিচ্যুতি ঘটেছিল। কিন্তু দেশে গনতান্ত্রিক সরকার চলে আসার পরে আমাদের বিচার বিভাগ, যেসব অগনতান্ত্রিক সামরিক শাসনের বিধান রেখেছিল। এগুলোকে আমরা বাতিল করে দিয়েছি। এখন কিন্তু দেশ সম্পুর্ণভাবে একটি ধর্মনিরেপেক্ষ রাষ্ট্র।
শনিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গনে শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩২ তম আভির্ভাব তিথি ও শুভ দোল পূর্ণিমা উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথি সংবর্ধণার জবাবে তিনি এসব কথা বলেন। তিনি সকাল সাড়ে এগারোটায় আখড়া প্রাঙ্গনে পৌঁছলে তাকে স্বাগত জানান, প্রভূ প্রাণ কিশোর সেবা পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
শ্রী শ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গনে তাঁর সম্মানে আয়োজিত ভক্তিমূলক সংঙ্গীতানুষ্ঠান শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারত থেকে আগত শ্রীমৎ গুরুরাজ কিশোর গোস্বামী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, জেলা পুলিশ সুপার মোঃ শাহজালাল, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, জেলা জজ কোর্টের পিপি আজাদুর রহমান, এডভোকেট কিশোরী পদ দেব (শ্যামল)। স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বেরুল ইসলাম।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।