বাংলাদেশের অন্যতম পিকনিক স্পট জাফলং অসংখ্য পর্যটকদের পদচারনায় মুখরিত সর্বক্ষণ

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৬

বাংলাদেশের অন্যতম পিকনিক স্পট জাফলং অসংখ্য পর্যটকদের পদচারনায় মুখরিত সর্বক্ষণ

ফয়জুল হক শিমুল: প্রকৃতির অপরুপ সৃষ্টি পাথর কোয়ারী জাফলং। অনিন্দ্য প্রাকৃতিক নৈসর্গিক এবং সুন্দরের লীলাভূমি জাফলং এর পরতে পরতে লুকিয়ে আছে নানা রহস্য আর রোমাঞ্চকর হাতছানি। বাংলাদেশের অন্যতম পিকনিক স্পট জাফলং অসংখ্য পর্যটকদের পদচারনায় মুখরিত সর্বক্ষণ। বর্ণিল পাথরের উপর দিয়ে টল টল জলধারা। খাসিয়া উপজাতীয় পাহাড়। মনোহর মেঘালয় রাজ্য। গভীর দৃষ্টিতে তাকালে দেখা যায় ঝুলন্ত ডাউকি পাথরের পাহাড়। মন জুড়িয়ে যায় পিয়াইন নদীর শীতল পানি স্পর্শ করলে। জাফলং এ যত যাওয়া যায় ততই চোঁেখর সামনে ভেসে উঠে প্রকৃতি খচিত সৌন্দর্যের মহাকাব্য।

এই সংবাদটি 758 বার পঠিত হয়েছে