প্রেমিকাকে কবে বিয়ে করছেন অর্জুন রামপাল

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৫

প্রেমিকাকে কবে বিয়ে করছেন অর্জুন রামপাল

বলিউড অভিনেতা অর্জুন রামপাল সম্প্রতি মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ সিনেমায় অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন। এ সাফল্যের মধ্যেই এবার সম্পর্কের জল্পনা খোলাসা করলেন তিনি। ছয় বছর ধরে পোশাকশিল্পী গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডসের সঙ্গে সম্পর্কে রয়েছেন অর্জুন রামপাল। বিয়ে কিংবা বাগদান নিয়ে অবশেষে মুখ খুললেন তারা। সম্প্রতি রিয়া চক্রবর্তীর পডকাস্টে উপস্থিত হয়েছিলেন অর্জুন রামপাল ও তার প্রেমিকা গ্যাব্রিয়েলা। সেখানেই সম্পর্কের নানা সমীকরণ নিয়ে কথা বলেন তারা।

বিয়ের প্রসঙ্গ উঠতেই গ্যাব্রিয়েলা বলেন, আমরা এখনো বিবাহিত নই। কিন্তু কে-ই বা বলতে পারে ভবিষ্যতে কী হতে পারে? সঙ্গে সঙ্গে অর্জুন রিয়াকে বলেন, আমাদের বাগদান হয়ে গেছে। তোমার অনুষ্ঠানেই প্রথম বললাম এ কথাটি।

গ্যাব্রিয়েলার ডিমিট্রিয়েডসের সঙ্গে সম্পর্কের আগে মডেল মেহর জেসিয়াকে বিয়ে করেছিলেন অর্জুন রামপাল। ১৯৯৮ থেকে ২০১৯ পর্যন্ত তারা বিবাহিত ছিলেন। তাদের ঘরে দুই সন্তানও রয়েছে— মাহিকা রামপাল ও মাইরা রামপাল। ২০১৯ সাল থেকেই গ্যাব্রিয়েলার সঙ্গে অর্জুনের সম্পর্ক। তারও দুই সন্তান রয়েছে— অরিক ও অরিভ।

এই সংবাদটি 95 বার পঠিত হয়েছে