ঢাকা |
প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখায় পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক সংগ্রামের সুবর্ণজয়ন্তী উৎযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার দুপুরে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
যুগান্তর প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব-এর সভাপতিত্বে ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, প্রেসক্লাবের বর্তমান সহসভাপতি খলিলুর রহমান, অর্থ সম্পাদক সাংবাদিক সুলতান আহমদ খলিল,দপ্তর সম্পাদক এ.জে লাভলু, সদস্য আজাদ বাহার জামালি, মস্তফা উদ্দিন, তাহমীদ ইশাদ রিপন, আশফাক আহমদ, রেদওয়ান আহমদ রুম্মান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংগ্রাম বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে পাঠকের আস্থা অর্জন করেছে। পত্রিকাটি সবসময় সাহসিকতার সঙ্গে সত্য তথ্য প্রকাশ করে। দেশ ও জনগণের কথা বলে। যার কারণে আজ অবধি পত্রিকাটি পাঠকপ্রিয়তা ধরে রাখতে পেরেছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।