বড়লেখায় রেলওয়ে মার্কেটের ৭ দোকান পুড়ে ছাই

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৬

বড়লেখায় রেলওয়ে মার্কেটের ৭ দোকান পুড়ে ছাই

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রেলওয়ে মার্কেটে আগুন লেগে ৭টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

সোমবার (২২ আগস্ট) সকাল ১০টায় মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে রেলওয়ে মার্কেটের একটি দোকানে  আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশাপাশি ৭ দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে  স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে ফেলে।

এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বড়লেখা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমাংশু রঞ্জন সিংহ।

এই সংবাদটি 788 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ