ঢাকা |
প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৫
বড়লেখা থেকে সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরে ভেজাল মিশ্রিত পণ্য বিক্রির দায়ে ‘পিউরিয়া ফুড প্রোডাক্ট লিমিটেড’-কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরে প্রতিষ্ঠানটির কাছ থেকে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সেবা প্রদানে অবহেলা, দায়িত্বহীনতা, অসতর্কতা এবং ভেজাল মিশ্রিত পণ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারার স্পষ্ট লঙ্ঘন। এ কারণে প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসন জরিমানা আরোপ করে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া বলেন,
“জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও বাজারে মানসম্মত পণ্য নিশ্চিত করতে এই ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।”
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।