ঢাকা |
প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৫
বড়লেখা প্রতিনিধি: নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়সীমা শেষে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
১৪ ডিসেম্বর দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে উপজেলার বিভিন্ন স্থানে ও দেওয়ালে লাগানো বিপুল সংখ্যক নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন ইত্যাদি অপসারণ করা হয়।
প্রচার সামগ্রী অপসারণের বিষয়ে
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া বলেন,
নির্বাচন কমিশনের কঠোর নির্দেশনা রয়েছে,
তফসিল ঘোষণার পর নির্ধারিত সময়ের মধ্যে সকল ধরনের নির্বাচনী প্রচার সামগ্রী নিজ দায়িত্বে অপসারণ করতে হবে। সেই নির্দেশনা কার্যকর করতেই আজ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালানো হয়েছে। যেসব জায়গায় এখনো পোস্টার, ব্যানার বা বিলবোর্ড রয়েছে, সেগুলো দ্রুত অপসারণ করা হচ্ছে। নির্বাচনী পরিবেশ পরিচ্ছন্ন রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বড়লেখা থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।