ঢাকা |
প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৬
বিশেষ প্রতিনিধি: চলার পথে মানুষ কত কিছুই না হারায়, মোবাইন ফোন, কলম, ছাতা এসব হারানো মানুষের নিত্যনৈমিত্তিক ব্যাপার। তাই বলে বউ হারানো। হ্যাঁ, এরকমই ঘটনা ঘটেছে মৌলভীবাজারের কুলাউড়ায়। কামাল খাঁন নামক এক যুবকের কপাল পুড়েছে। তার প্রিয়তমা স্ত্রী কোথায় যেন হারিয়ে গেছে।এবচারা বউকে হারিয়ে এখন পাগলপ্রায়। কামাল খাঁন বিয়ে করেছিলেন প্রেম করে। কিন্তু ভালবাসার সেই মানুষটি এভাবে প্রতারণা করবে কল্পনাও করেননি স্বামী। অজানার উদ্দেশ্যে পাড়ি দেয়া বউকে ফিরে পেতে দিশেহারা স্বামী সহায়তা চেয়েছেন পুলিশের।
দীর্ঘদিনের প্রেম, অতঃপর বিয়ে, সুখেই চলছিল কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের কামাল-ফারজানার সংসার। এরি মধ্যে জুই খাঁন নামক ৪ বছরের একটি মেয়েরও জন্ম হয়েছে। কিন্তু ১৪ মার্চ ডাক্তার দেখানোর কথা বলে মেয়েকে নিয়ে স্থানীয় শমসেরনগর বাজারে যান ফারাজানা খানম শিরিন। এরপর থেকে নিখোঁজ রয়েছেন ফারজানা। ব্যক্তিগত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। ফারজানাকে হারিয়ে পাগলপ্রায় স্বামী কামাল খাঁন স্ত্রীর সন্ধানের জন্য কুলাউড়া থানায় ১৬ মার্চ বুধবার একটি জিডি (নং-৮০৩) করেছেন।
জানা যায়, ইউনিয়নের মোঃ আমির খাঁনের ছেলে কামাল খাঁন ২০১০ সালে প্রেম করে বিয়ে করেন পার্শ্ববর্তী কমলগঞ্জ উপজেলার লাঙ্গুরপুল গ্রামের শামছুল ইসলামের মেয়ে ফারজানা আক্তার শিরিনকে। কিন্তু তাদের বিবাহে মত ছিলো না ফারজানার পরিবার। এনিয়ে ফারজানার মা রাবেয়া আক্তার কামালের বিরুদ্ধে একটি মামলা করেন। বর্তমানে মামলাটি নারী শিশু আদালতে বিচারাধীন আছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।