ফৈয়াজ আলীর মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০

ফৈয়াজ আলীর  মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর  শোক

বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফৈয়াজ আলীর(৯০) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
মন্ত্রী এক শোক বার্তায় বলেন, মরহুম ফৈয়াজ আলী বড়লেখা উপজেলা আওয়ামীলীগের দূর্দিনের সময় বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত একজন পরীক্ষিত সৈনিক ছিলেন। বড়লেখা উপজেলা আওয়ামীলীগ তার অবদানের কথা আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করে রাখবে। তিনি বড়লেখা পৌর আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, জনাব ফৈয়াজ আলী শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকার সময় বড়লেখা পৌর শহরে মুড়িরগুলস্হ নিজ বাসায় ইন্তেকাল করেন।
ইন্না—- রাজিউন ।
তিনি স্ত্রী,২ছেলে,২ মেয়ে , আত্নীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এই সংবাদটি 631 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ