ফলোআপ-উত্তরা মৎসজীবি সমিতি ও কৃষকদের মধ্যে পানি সেচ নিয়ে বিরোধের নিস্পত্তি

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৬

ফলোআপ-উত্তরা মৎসজীবি সমিতি ও কৃষকদের মধ্যে পানি সেচ নিয়ে বিরোধের নিস্পত্তি

স্টাফ রিপোর্টারঃ উত্তরা মৎসজীবি সমিতি ও স্থানীয় কৃষকদের মধ্যে বোরো ধানে পানি সেচ নিয়ে বিরোধের নিস্পত্তি হয়েছে। জানা যায় গত শনিবার সারপার বাাজারে মৎসজীবি সমিতি ও স্থানীয় কৃষকদের নিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের এক জরুরী বৈঠক হয়। এতে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে গরীব কৃষকদের বোরো ধানে সেচ ব্যবস্থা সুবিধা দিয়ে মৎসজীবি সমিতি মাগুরা বিলে পনি নিস্কাসন ও মাছ শিকারের কথা চুড়ান্ত হয়। উভয় পক্ষের ব্যাপক আলোচনা ও পর্যালোচনার ভিত্তিতে আগামী ২৩ জানুয়ারী ১০ মাঘ শনিবার বিলের পানি ছাড়ার সিদ্ধান্ত হয়। সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন,আয়াজুর রহমান, নিজাম উদ্দিন, সফিক উদ্দিন, আব্দুল হান্নান, আব্দুর রহিম দুদু, মাসুক উদ্দিন,আব্দুল আহাদ হারই, তেরা মিয়া প্রমুখ। উল্লেখ্য সম্প্রতি উত্তরা মৎসজীবি সমিতি ও এলাকাকার গরীব কৃষকদের মধ্যে মাগুরা বিলের পানি ছাড়া নিয়ে মতবিরোধ হয় এবং বিষয়টি নিয়ে কৃষকরা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্বারকলিপি পেশ করে। এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার উভয় পক্ষকে ডেকে স্থানীয়ভাবে সমাধানের নির্দেশ দেন। (বিজ্ঞপ্তি)

এই সংবাদটি 963 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ