ঢাকা |
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৬
Email : somoychitro@gmail.com
ইমেইল / ইনবক্স
(মতামতের জন্য সম্পাদক দায়ী নন)
সুপ্রিয় পাঠক
এ কলামে আপনাদের উন্মুখ লেখা, মতামত, সমস্যা, সম্ভাবনা আমাদের ইমেইলে অথবা ফেইসবুক/ পেইজের ইনবক্সে পাঠাতে পারেন। আমরা আপনাদের লেখা হুবহু পাবলিষ্ট করার চেষ্ঠা করব। আমাদের অনলাইন পত্রিকার প্রকাশনা আরো রুচিশীল করার জন্য আমরা আপনাদের মতামত ও পরামর্শ সাদরে গ্রহণ করব। আমাদের আজকের শহীদ মিনার বিষয়ক মেইল পঠিয়েছেন বিয়ানীবাজার থেকে (নাম প্রকাশে অনিচ্ছুক)
২১.০২.২০১৬ ইং মেইল নং ২৭, রাত ২.২৩ মিনিট
পিএইজি স্কুলে অস্থায়ী শহীদ মিনার তৈরিতে বাঁধা
ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে একটি অস্থায়ী শহীদ মিনার তৈরি করতে চাইলে বিয়ানীবাজার উপজেলার শতবর্ষের প্রাচীন বিদ্যাপীঠ পঞ্চখণ্ড হরগোবিন্দ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির নেতৃবৃন্দ তাতে বাঁধা প্রধান করেন। শতবর্ষের ঐ বিদ্যাপীঠে আজো কোনো দিন ভাষা শহীদের স্মরণে পুস্পার্ঘ্য অর্পণ করা হয়নি। কারন ঐ বিদ্যালয়ে কোন শহীদ মিনার নেই। প্রাক্তন শিক্ষার্থী গত ১৭ ফেব্রুয়ারি বুধবার বিদ্যালয়ে অস্থায়ী শহীদ মিনার তৈরির জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন বিদ্যালয় সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানাবো। আজ শনিবার পুনরায় বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক বলেন আগামী বৎসর আমরা শহীদ মিনার তৈরি করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবো। তাই এ বৎসর অস্থায়ী শহীদ মিনার তৈরি করার প্রযোজন নেই। মহান ২১শে ফেব্রুয়ারি প্রভাত ফেরি শেষে সরকারি কলেজে পুস্পার্ঘ্য অর্পণের পর পৌরশহরের বিদ্যালয় গুলোতে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে তাতে পুস্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। কিন্তু শিক্ষামন্ত্রীর নিজের বিদ্যাপীঠ পঞ্চখণ্ড হরগোবিন্দ তার ব্যতিক্রম । এটি কি ভাষা শহীদের অপমান নাকি স্বাধীনতা বিরোধীদের কালো থাবা?
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।