পশ্চিম ভাদৈ মসজিদের পাশে যাত্রীবাহী বাস উল্টে মহিলাসহ অর্ধশতাধিক যাত্রী আহত যাত্রীদের অভিযোগ বেপরোয়া গতিতে গাড়ী চালানোর কারনে দুর্ঘটনা ঘটেছে

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৬

 

এম এ আই সজিব ॥ হবিগঞ্জ-নসরতপুর বাইপাস সড়কের পশ্চিম ভাদৈ মসজিদের পাশে যাত্রীবাহী বাস উল্টে মহিলাসহ অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, মাধবপুর থেকে যাত্রীবাহী একটি লোকাল বাস (চট্টগ্রাম-ব-৯৯২৩) হবিগঞ্জ থেকে ছেড়ে আসে। অলিপুর আসার পর যাত্রী তুলে সময় শেষ হয়ে যায়। সময় কভার দেয়ার জন্য অলিপুর থেকে বাসটি বেপরোয়া গতিতে হবিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। বারবার যাত্রীরা চালককে ধীরে চালানোর কথা বললেও গাড়ির ড্রাইভার কর্ণপাত না করে দ্রুতই চালিয়ে আসতে থাকে।
উল্লেখিতস্থানে এসে একটি ট্রলিকে ওভারটেক করার সময় রাস্তার পাশে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কায় লেগে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে বৈদ্যুতিক খুটি ভেঙে পড়ে। সাথে সাথে শহরের একাংশসহ হবিগঞ্জের দক্ষিণাঞ্চলের বিদ্যুত চলে যায়। গুরুতর আহত অবস্থায় বিকাশ দাশ (৩৮), সুজিত সাহা (৫৮) কে সিলেট এম এ জি ওসমানি মেডিক্যাল কলেজে প্রেরণ করা হয়। বাকী আহতদেরকে তোফাজ্জল (৩০), ফারুক মিয়া (৫০), আব্দুর রহমান (৫০), রফিক মিয়া (৬০), জয়নাল মিয়া (৫৫), আব্দুল ওয়াহেদ (১৬), আব্দুল আজিজ (৩০), শাপলা বেগম (১৫), শুক্লা রাণী (৩৫), রাণী বেগম (৬০), কবিতা সুত্রধর (২০), ও ওয়াহিদ মিয়া (৩৫), বাছিত (২৮), সুকুমার রাণী (৩৫), হাসনা বেগম (২২), বিকাশ দাশ (৩৮), সুজিত সাহা (৫৮) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে এক জন যাত্রী মোঃ কামরুল জানান, যাত্রীরা চালককে ধীরে চালানোর কথা বললেও গাড়ির ড্রাইভার উত্তর আমার স্টেন্ডে তাড়াতাড়ি যেতে হবে আমার সময় শেষ সময় কভার দিতে হবে। তা না হলে আমার জরিমানা হয়ে যাবে।

এই সংবাদটি 367 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ