ঢাকা |
প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০২৬
স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি।।
হবিগঞ্জের নবীগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষ কক্ষে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা কক্ষের তালা ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে গেছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
কলেজ সূত্রে জানা যায়, চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি হিটাছি ব্র্যান্ডের প্রজেক্টর, একটি ডিভিআর, একটি মনিটর ও একটি কম্পিউটার (পিসি), একটি দেয়াল ঘড়ি, কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং সিসি ক্যামেরার সরঞ্জামাদি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমির হোসেন বলেন, “বুধবার বিকেল তিনটা পর্যন্ত অন্যান্য শিক্ষকদের সঙ্গে অফিস কার্যক্রম পরিচালনা করেছি। পরদিন সকালে এসে দেখি অধ্যক্ষ কক্ষের তালা ভাঙা এবং ভেতরের মালামাল চুরি হয়েছে।”
কলেজ প্রশাসন জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২২ মার্চ পর্যন্ত কলেজ বন্ধ ছিল। ২৩ মার্চ থেকে প্রশাসনিক কার্যক্রম শুরু হলেও নিয়মিত ক্লাস আগামী ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এ সময়ের মধ্যে চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”
এ ঘটনায় এখনো কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।