ঢাকা |
প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৬
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের নবীগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ টিম গোপন তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৬ হাজার ৯শ টাকা উদ্ধার করেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, অভিযুক্ত নুরুল আমিন (৪০) দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কারবারে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাসায় অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ অর্থসহ তাকে আটক করা হয়।
আটককৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া।
স্থানীয়রা জানান, এলাকায় সেনাবাহিনীর এই ধরনের অভিযান নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।
সেনাবাহিনী জানিয়েছে, নবীগঞ্জ ও আশপাশের এলাকায় মাদক চক্রকে দমন করতে তারা নিয়মিত তদারকি ও অভিযান চালিয়ে যাবে
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।