ঢাকা |
প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৬
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক সিএনজি চালক নিহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) ভোরে নবীগঞ্জ–আউশকান্দি সড়কের বাজকাশারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবুল কালাম মিন্টু (৪৫)। তিনি নবীগঞ্জ সদর ইউনিয়নের গোজাখাইর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ইউপি সদস্য ইউসুফ মিয়ার ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মিন্টু তার সিএনজি চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগামী পিকআপ ভ্যান সিএনজিকে সজোরে ধাক্কা দিলে সিএনজিটি রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয়। দুর্ঘটনার পর পিকআপটি পালিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মিন্টুর মরদেহ দেখতে পান। পরে স্বজনরা এসে মরদেহ উদ্ধার করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগামী পিকআপের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার এখনো মামলা করেনি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।”এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।