ঢাকা |
প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৫
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় শরীফ ওসমান হাদির হত্যাকারী গ্রেপ্তারের দাবিতে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাড়ে চারটায় ‘আধিপত্যবাদ বিরোধী ছাত্রজনতা’ ব্যানারে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলকারীরা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নতুন বাজার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নিহত ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, ইসলাম ইফতি, আরিফ আহমেদ, মুফতি ফরহাদ, আলাউর রহমান, রাহিম আহমদ, নাফিজ আহমদ, পারভেজ আহমেদ ফারহান, নোমান আহমেদ, শেখ নাসিম, মূসা আহমেদ, আকাইদ, জুবায়েরসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।