দাসের বাজার অবৈধ দখলদারদের কবলে

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০১৮

দাসের বাজার অবৈধ দখলদারদের কবলে

স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলার মধ্যে দাসের বাজার ছিল শীতল পাটি ও কুটির শিল্পের জন্য বিখ্যাত। বড়লেখা উপজেলার প্রাচীণ ঐতিহ্যবাহী দাসের বাজার আগের জৌলুস হারিয়ে যেতে বসেছে। বর্তমানে বাজারের অব্যবস্থাপনার কারনে বিখ্যাত বাজারটি তার ঐতিহ্য হারিয়ে ফেলেছে। যদিও বাজারের অবকাঠামো ও সুযোগ সুবিধা বেড়েছে, কিন্তু বহিরাগত ব্যবসায়ীরা ব্যবসার সুযোগ পাচ্ছেনা। কতিপয় অসাধু ও অবৈধ দখলদাররা বাজারে স্থায়ী স্থাপনা নির্মাণ করে, রাস্তা ও কাচামাল বিক্রির শেড দখল করে রেখেছে। ফলে বাজারে জনসাধারণ চলাচল যেমন বিঘœ ঘটছে তেমনি কাঁচামাল ও মাছ, তরকারী ক্রেতা -বিক্রেতারা দূর্ভোগ পোহাতে হচ্ছে। সপ্তাহে ২দি বড় হাট বসে। বড় হাটে লোক সমাগম বেশী ঘটে। ফুট ওভার সহ রাস্তা পর্যন্ত আরো ২/৩ ফুট রাস্তা কতিপয় ফুটপাতের ব্যাবসায়ীরা সবজী,ফল ও পান দোকান বসিয়ে জন সাধরণ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে। সরেজমীন ঘুরে দেখা যায় তরকারী বিক্রির শেডে চলছে ওয়েল্ডিং কারখানার কাজ। বাজারের মধ্যবর্তী রাস্তা দিয়ে ফকিরবাজার, গোদাম বাজার, বর্ণি যাতায়াতকারী যানবাহনের ষ্ট্যান্ড বসিয়ে চলাচলে বিঘœ ঘটে। রাস্তা পারাপারে মানুষ দূর্ঘটনারও শিকার হয়। মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী এ বাজারের সৌন্দর্য ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।

এই সংবাদটি 554 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ