ঢাকা |
প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৭
সভায় বক্তব্য প্রদান ও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আবু নাসের পিন্টু বলেন, আমার বাবা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। জন্মগতভাবে আমি রাজনৈতিক পরিবারের সন্তান। মানুষের সেবা ও পৌরসভার সার্বিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে আমি নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছি। আমি বিএনপি মনোনীত প্রার্থী ঠিক। কিন্তু আমি দলমত নির্বিশেষে সকল মানুষের সাথে একাত্ম হয়ে কাজ করতে চাই। তাই আমি বিশ্বাস করি দলমতের উর্দ্ধে উঠে পৌরবাসী আমাকে মূল্যায়ন করবে। জনগণ আমাকে নির্বাচিত করলে বিয়ানীবাজার পৌরসভাকে একটি আধুনিক মডেল পৌরসভায় রূপান্তর করতে আমার নানাবিধ পরিকল্পনা রয়েছে। প্রথমত, পৌরশহরকে একটি পরিচ্ছন্ন শহরে রূপ দেয়া, পৌরবাসীর শিক্ষা, সংস্কৃতি, সুস্থ বিনোদন প্রদানের ব্যবস্থা অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করতে কাজ করব। বাহিরের যে সকল লোক ইতিমধ্যে পৌরসভার নাগরিক হয়ে বসবাস করছেন অর্থাৎ বিভিন্ন কলোনী ও বস্তিতে যারা নাগরিক সুবিধাবঞ্চিত অবস্থায় রয়েছেন তাদের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। সুবিধাবঞ্চিত ঐ সকল পরিবারের শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের সুব্যবস্থা করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পৌর নির্বাচন যে মামলাগুলোর কারণে আটকে ছিল সে মামলাগুলো রাষ্ট্র পরিচালনা করেছে অথচ কিছু লোক মামলা নিষ্পত্তি করেছেন বলে জনগণকে বিভ্রান্ত করে এক্সট্রা সুবিধা নিতে চাচ্ছেন, তা প্রকৃত অর্থে সঠিক নয়। তিনি বলেন, আমি মায়ের দোয়া নিয়ে নির্বাচনী কাজ শুরু করেছি। মা বলে দিয়েছেন, যদি সৎ থাকতে পার তবে নির্বাচন করো। মায়ের সেই আশীর্বাদ ও দিকনির্দেশনা আমার আগামী দিনের পাথেয় হয়ে থাকবে। আমার দলের সর্বস্থরের নেতাকর্মীরা সমর্থন ও আস্থা রেখে আমাকে প্রার্থী করেছেন, দলের বাহিরের লোকজনও আমাকে নানাভাবে সমর্থন ও সহযোগিতা করে যাচ্ছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের বিয়ানীবাজারে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আছে কিন্তু প্রতিহিংসা নেই। সকল দলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে, আমি বিশ্বাস করি পৌর নির্বাচনেও অতীতের সেই ধারা অব্যাহত থাকবে। নির্বাচন সুষ্টু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। সর্বস্থরের পৌরবাসীর প্রতি অনুরোধ যদি আমাকে যোগ্য প্রার্থী মনে করেন তবে আগামী নির্বাচনে দলমতের উর্দ্ধে উঠে আপনাদের মূল্যবান ভোট দিয়ে সকলের সেবা করার সুযোগ দান করবেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।