ঢাকা |
প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৬
এম এ আই সজিব ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুর মাছ বাজার এলাকায় যাত্রীবাহী বাস চাপায় সিজান আহমেদ (৭) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। সিয়াম চুনারুঘাট উপজেলার দূর্গাপুর (নোয়াগাঁও) গ্রামের আব্দুর রহমানের পুত্র। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, মহাসড়ক পার হওয়ার সময় হবিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী আধ ঘণ্টা রাস্তা অবরোধ করে। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর ঘাতক বাস চালক পালিয়ে গেছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।