ঢাকা |
প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৭
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সৈয়দ জাকির হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উলুকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন – চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের দরিসা খাতুন (২৮), কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ঘোড়াকান্দা গ্রামের মাইক্রোবাস চালক আল আমিন (২৮), বায়েজিদ আলম (৩৫), গৌতম কুমার (৩৮) ও অজ্ঞাতপরিচয় এক যুবক, যার বয়স আনুমানিক ৩২ বছর।
ওসি জাকির স্থানীয়দের বরাতে বলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে আসা একটি মাইক্রোবাস সিলেটের মাজারে যাচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়কের উলুকান্দি এলাকায় ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে হতাহতদের উদ্ধার করে বলে জানান ওসি জাকির।
আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, নিহতদের লাশ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।