জুড়ী ও বড়লেখায় আ’লীগের ৬ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বহিস্কার

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৬

জুড়ী ও বড়লেখায় আ’লীগের ৬ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বহিস্কার

বিশেষ প্রতিনিধি: জুড়ী ও বড়লেখায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় ৬ ‘বিদ্রোহী’ প্রার্থীকে আ’লীগ থেকে বহিস্কার দলটির হাইকমান্ড। বুধবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ এই বহিস্কারের ঘোষণা দিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বর্নি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা শামীম আহমদ, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পদত্যাগী সাধারন সম্পদক সাহাব উদ্দিন, তালিমপুর ইউনিয়নে উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক সুনাম উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে নজরুল ইসলাম এবং দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে মহিউদ্দিন আহমদ আদনানকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের বহিস্কারের সত্যতা নিশ্চিত করে বলেন, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে পথসভা শেষে বুধবার বিকেলে কেন্দ্রীয় সাংগঠনকি সম্পাদক এই বহিস্কারের ঘোষণা দিয়েছেন।
অপরদিকে জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় যুবলীগের ওই ইউনিয়ন কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মারুফ খানকে সাময়িক বহিষ্কার করেন যুবলীগের উপজেলা কমিটির সভাপতি আব্দুল খালিক ও সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাশ।
বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন ও জুড়ী যুবলীগের সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাশ বহিস্কারের সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি 808 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ